প্রতিষ্ঠা
- নিউজেন টেকনোলজিস লিমিটেড — প্রতিষ্ঠাতা ও CEO (২০১৮–বর্তমান)
- চাকুরিবার্তা.কম — প্রতিষ্ঠাতা ও CEO (জুন ২০২৬)
অভিজ্ঞতা
২০১৮ – বর্তমান (৮+ বছর) — ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট, Flutter, সিস্টেম ডিজাইন, DevOps, AI/ML
স্বীকৃতি
জাতীয় হ্যাকাথন বিজয়ী, ২০১৯
মিশন / ভিশন
আমি বিশ্বাস করি, প্রযুক্তি তখনই অর্থবহ হয় যখন সেটা মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধান করে। এই বিশ্বাস থেকেই ২০১৮ সালে নিউজেন টেকনোলজিস লিমিটেড প্রতিষ্ঠা করি — লক্ষ্য ছিল একটাই: এমন সব প্রযুক্তি তৈরি করা যা বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের কোনো না কোনো সমস্যা, কোথাও না কোথাও সহজ করে দেবে।
সেই একই বিশ্বাস থেকে ২০২৬ সালে জন্ম নেয় চাকুরিবার্তা.কম। বর্তমান ইন্টারনেট ও AI-এর যুগে দাঁড়িয়েও লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এখনও সাইবার ক্যাফেতে লাইনে দাঁড়িয়ে আবেদন করেন — কারও হাতে সময় নেই, কারও মনে থাকে না ডেডলাইন। আমরা তাদের কথা ভেবেই এই প্ল্যাটফর্ম তৈরি করেছি — সময় না থাকলেও সমস্যা নেই, আমরা আছি।
প্রজেক্ট ও কেস স্টাডি
নিউজেন টেকনোলজিস লিমিটেড
নিজস্ব সফটওয়্যার প্রোডাক্ট তৈরি ও বিক্রি করার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবা দিয়ে থাকে নিউজেন। ২০১৯ থেকে ২০২৬ পর্যন্ত নিজস্ব সার্ভিস থেকে ৫৬,০০০+ USD রেভিনিউ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
- চাকুরিবার্তা.কম — নিচে বিস্তারিত
- বাংলাকুইজ — বাংলা ভাষাভিত্তিক কুইজ প্ল্যাটফর্ম
- আইনসেবা — আইনি সহায়তা প্ল্যাটফর্ম
- নিউজেন ERP — ব্যবসা পরিচালনার জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার
চাকুরিবার্তা.কম
বাংলাদেশের একটি যাচাইকৃত জব পোর্টাল, যেখানে প্রতিদিন ৫০০+ সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার যাচাই করে আপডেট করা হয়। ব্যবহারকারীরা ঘরে বসে আবেদন করলে টিম নিজেই ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে দেয় — সাইবার ক্যাফের ঝামেলা ছাড়াই।
- ১০,০০০+ সফল আবেদন সম্পন্ন
- ১০৫+ লাইভ সার্কুলার (প্রতিদিন আপডেট)
- ৫০০+ সক্রিয় এজেন্ট, যারা কমিশনের মাধ্যমে আয় করছেন
- ৪.৯/৫ ইউজার রেটিং
- ফ্রি বাংলা ও ইংরেজি CV মেকার টুল, যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য
টেক স্ট্যাক
- DevOps: Docker, CI/CD, Linux Server Management, Nginx, Cloud Deployment
- ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট: React / Next.js, Node.js, TypeScript, PostgreSQL
- Google ইকোসিস্টেম: Firebase, Google Cloud Platform, Google Workspace API
- মোবাইল: Flutter, Dart
- AI/ML: AI-চালিত ম্যাচিং সিস্টেম, Automation
টাইমলাইন / মাইলস্টোন
- ২০১৬ — প্রোগ্রামিং শেখা শুরু
- ২০১৮ — ফাইভারে প্রথম ওয়েবসাইট তৈরি ও বিক্রি; নিউজেন টেকনোলজিস লিমিটেড প্রতিষ্ঠা
- ২০১৯ — জাতীয় হ্যাকাথনে বিজয়ী; নিজস্ব মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করে বিক্রি শুরু
- ২০১৯–২০২০ — বিভিন্ন ফ্রিল্যান্স ও আউটসোর্সড প্রজেক্টে কাজ
- ২০২০–২০২৫ — গভীরভাবে শেখা ও নতুন প্রযুক্তি এক্সপ্লোর — সিস্টেম ডিজাইন, DevOps, AI/ML-এ দক্ষতা অর্জন
- ২০২৬ — একসাথে একাধিক প্রোডাক্ট লঞ্চ: বাংলাকুইজ, আইনসেবা, চাকুরিবার্তা.কম, নিউজেন ERP; পাশাপাশি ফরজে আইন শিক্ষা ফাউন্ডেশন-এ ডেভেলপার হিসেবে কাজ
- সামনে — নতুন কিছু প্রজেক্টে কাজ চলছে
এই পুরো যাত্রায় একটা জিনিস কখনও থামেনি — শেখা। যখন যা মন চেয়েছে, শিখেছি।